ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫৪৫০ জন, নতুন তালিকা প্রকাশ

নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ করা তালিকা অনুযায়ী, দেশে ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি ইসি।


খসড়া তালিকা অনুযায়ী, এবার পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।


দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায়, বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑